প্রকাশিত: Mon, Feb 5, 2024 9:40 AM
আপডেট: Fri, Mar 13, 2026 12:05 PM

[১]টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট পেতে জরুরি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে:বস্ত্রমন্ত্রী

আনিস তপন: [২] রোববার রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান, বস্ত্র ও পাট মন্ত্রী  জাহাঙ্গীর কবির নানক।

[৩] মন্ত্রী আরও বলেন,কৃষকদের কাঁচা পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।  ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এসব পণ্যে কেউ যদি প্লাষ্টিকের ব্যবহার না করে তাহলে আইনি ব্যবস্থা আরও জোরদার করবেন। দেশব্যাপী সারাবছর  অভিযান চলমান থাকলেও বর্তমান পেক্ষাপটে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

[৪] মন্ত্রী বলেন, পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখার পাশাপাশি কৃষককে অন্যান্য উপকরণ সহায়তার কারণে সম্প্রতিক বছরগুলোতে পাটের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে।